৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:৫৯ এএম BDST banglanew24
10 Aug 2012   02:57:56 PM   Friday BdST
E-mail this

কোরআন শরিফের বিশেষ ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কোরআন শরিফের বিশেষ ওয়েবসাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহিত

ঢাকা: বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় উচ্চারণ, অনুবাদ ও অডিওসহ কোরআন শরিফের বিশেষ ওয়েবসাইট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ ওয়েবসাইটটির (www.quran.gov.bd) উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘‘রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়। এ মাসেই ওয়েবসাইটটির উদ্বোধনের মাধ্যমে শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী প্রবাসী ও অন্যান্য ধর্মাবলম্বীরা যারা কোরআন সম্পর্কে জানতে চান তাদের সুযোগ করে দেওয়া হলো।’’

তিনি বলেন, ‘‘কোরআনের অন্তর্নিহিত অর্থ জানতে এ ওয়েবসাইট কার্যকর ভূমিকা রাখবে।  এটি বিশ্বব্যাপী সকলকে কোরআন সম্পর্কে আরো জানার সুযোগও করে দেবে।’’

বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় উচ্চারণ, অনুবাদ ও অডিওসহ ডিজিটাল কোরআন শরিফের বিশেষ ওয়েবসাইটটি তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়। ওয়েবসাইটটি তৈরিতে ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান