পটুয়াখালী: জেলার বাউফল উপজেলার ভরিপাশা গ্রামে তিশা নামের সাড়ে ৫বছর বয়সী এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে মৃত তিশার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
তিশার বাবা মো. রাসেল গাজী বাংলানিউজকে জানান, প্রতিদিনের মত তিশা মঙ্গলবার বিকেলে পাশের বাড়ীর শিশুদের সঙ্গে খেলতে যায়।
কিন্তু খেলার সময় হঠাৎ তিশা একটি পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে সন্ধ্যা হলে সকলে তিশাকে খুজঁতে থাকে।
অনেক খোঁজাখুঁজির পর রাতে তিশার লাশ বাড়ি থেকে খানিক দূরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
রাসেল গাজী আরো জানান, তিনি এবং তার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টস এ দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।
কয়েকদিন আগে তার বোনের ভরিপাশার ওই বাড়িতে বেড়াতে এসেছে।
বাংলাদেশ সময়ঃ ০৩৫২ ঘন্টা, জুলাই ১০, ২০১২
জাকারিয়া হৃদয়/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর