৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৩৭ পিএম BDST banglanew24
10 Jul 2012   06:21:09 PM   Tuesday BdST
E-mail this

পদ্মা সেতুর দুর্নীতি জাতির কপালে কলঙ্ক তিলক: তরিকুল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মা সেতুর দুর্নীতি জাতির কপালে কলঙ্ক তিলক: তরিকুল

ঝিনাইদহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, দিনবদলের সনদ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসে এ সরকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।

তিনি বলেন, আজ দেশের যেদিকে তাকাবেন সেদিকেই দুর্নীতি আর লুটপাটের মচ্ছব। সরকার জোর গলায় বলে তারা দুর্নীতি করে না। কিন্তু পদ্মা সেতুর দুর্নীতি জাতীর কপালে কলংকের তিলক হয়ে রইল। যা সারা জীবন বহন করতে হবে।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত বিএনপির যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন, ঝিনাইদহের কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু, আব্দুল ওহাব, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য দেন।

তরিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি মুজিব কন্যা হয়ে থাকেন তবে রাজস্ব দিয়ে নয়, যারা শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে পদ্মা সেতু নির্মাণ করুন।

তরিকুল বলেন, যারা রাস্তাঘাট মেরামত করতে পারে না তারা প্রাডো গাড়ি হাকিয়ে বেড়ান। মইন ইউ আহম্মেদ ও ফকরুদ্দীনের অবৈধ শাসনকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বৈধতা দিতে রাজি না হওয়ায় তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে।

তিনি আরও বলেন, দেশে কোনো উন্নয়ন নেই। আছে লুটপাট ও অত্যাচার নির্যাতন। দ্রর্ব্যমূল্যের উর্ধ্বগতির হাহাকার। এ সরকার বিমান থেকে ১১’শ কোটি ও শেয়ার বাজার থেকে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা লুট করে বিপুল ধন সম্পদ ও ব্যাংকের মালিক হয়েছে।

তিনি যোগদানকারীদের সময়ের সাহসী সন্তান আখ্যা দিয়ে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মায়ের মতো। এই জালেম স্বৈরাচারী সরকার ও বিদেশি হয়েনাদের হাত থেকে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।

যোগদান অনুষ্ঠানে জামায়াত নেতা জালাল উদ্দীন, আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ঠাণ্ডু, নুরুল ইসলাম মাখন মুন্সি ও আমিনুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন দল থেকে এক হাজার ১০০ জন বিএনপিতে যোগ দেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান