৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ২:০২ পিএম BDST banglanew24
10 Jul 2012   07:41:40 PM   Tuesday BdST
E-mail this

জনপ্রশাসন ও জনপ্রতিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশনা প্রধানমন্ত্রীর


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জনপ্রশাসন ও জনপ্রতিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ঢাকা: সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে জনপ্রশাসন ও জনপ্রতিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক-ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

এছাড়া সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের সঠিক রূপ-নকশা প্রণয়ন ও বাস্তবায়ন এবং আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকদের বাজার মনিটরিং করার ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।  

সচিব জানান, সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের সঠিক রূপ-নকশা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে জনপ্রশাসন ও জনপ্রতিধিদের সমন্বিতভাবে করতে হবে।”

সরকারের ভিশন’২০২১ বাস্তবায়নের জন্য দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসকদের কাজ করার পরামর্শ ও সরকারের উন্নয়নের স্বপক্ষে জনমত গড়ে তুলতে জেলা প্রশাসকদের দিক-নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জেলা প্রশাসক কার্যালয়, জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তাদের পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য কম্পিউটার ল্যাব স্থাপন করার বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন।  

জেলা প্রশাসক কার্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনে এটুআই কর্মসূচি এবং জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা, অতিরিক্ত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

জেলায় অতিরিক্ত ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র চালু করতে আগামী ১০ দিনের মধ্যে জেলা প্রশাসকরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেবেন।

এছাড়া উপজেলা তথ্য ও সেবা কেন্দ্র স্থাপনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলে আলোচনা হয়েছে জেলা প্রশাসক সম্মেলনে।

ডিসিদের বক্তব্য

মাঠ পর্যায়ে সরকারের আইসিটি প্রজেক্ট বাস্তবায়নে আরো জনবল চাইলেন জেলা প্রশাসকেরা। বর্তমানে সরকারের আইসিটি প্রজেক্টের জন্য জনবল আউটসোর্স করতে হচ্ছে (বাইরে থেকে জনবল ভাড়া করতে হচ্ছে)। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারিভাবে  জনবল নিয়োগ করা প্রয়োজন বলে মনে করছেন ডিসিরা।

এছাড়া মাঠ পর্যায়ে দ্রুত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ফাইবার অফটিক্যাল সংযোগ দেওয়া জরুরি বলেও মত দিয়েছেন জেলা প্রশাসকেরা।

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়ন প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসকেরা। তারা বলেছেন, মাঠ পর্যায়ে রিসোর্স মোবিলাইজেশনে ভূমিকা রাখতে পারবেন তারা।  

জেলা প্রশাসকেরা আদালত অবমাননা আইন সংশোধন করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। মোবাইল কোর্ট আইনেরও সংশোধনের দাবি করেছেন তারা। বিদ্যমান মোবাইল কোর্ট আইনে কেউ দোষ স্বীকার না করলে শাস্তি দেওয়ার বিধান নেই। এই আইনে বিচারিক কাজে অনেক সময় বিপত্তি হয়। এই আইনটি আরো কার্যকর করতে সংশোধন করা প্রয়োজন বলেও তারা মনে করছেন।

একইসঙ্গে পুলিশ সঙ্কটের কথা উল্লেখ করেন জেলা প্রশাসকেরা। মাঠ পর্যায়ে আরো পুলিশ বৃদ্ধির সুপারিশও করেন তারা।

সভায় গুরুত্ব পায় ভূমি ডিজিটাল রেজিস্ট্রেশনের বিষয়টিও। জেলা প্রশাসকেরা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেন।

সভায় জেলার শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠু পরিচালনার জন্য স্থানীয় জনপ্রতিনিধির মতো সরকারের অংশগ্রহণ থাকা যৌক্তিক বলে মনে করেন জেলা প্রশাসকেরা। যেসব শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে স্থানীয় সংদস্যের সঙ্গে ডিসিদের রাখা যেতে পারে বলে সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএমএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

                                               

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান