৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৪৭ পিএম BDST banglanew24
16 Aug 2012   02:30:16 PM   Thursday BdST
E-mail this

গাজীপুরে বিএনপির দুই গ্রুপে ইফতার নিয়ে উত্তেজনা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর : জেলা শহর জয়দেবপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার বিএনপির দুই গ্রুপের ইফতার কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এক পক্ষের আয়োজকরা ইফতারে বিষ মেশানো ও অনুষ্ঠানে হামলার আশঙ্কা করে  থানায় এজাহার দাখিল করেছেন।

জয়দেবপুর থানায় দায়েরকৃত এজাহারের বাদী গাজীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশিদ খান তপন। এজাহারে আসামি করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, সহ-প্রচার সম্পাদক আঃ সালাম ও আরেক সম্পাদক ওসমান আলী।

অভিযোগে বলা হয়েছে, ১২ আগস্ট দলীয় কার্যালয়ে আসামিরা বাদী পক্ষের লোকজনকে মারধর করে। ১৬ আগস্টের ইফতারে বিষ মেশানো এবং অনুষ্ঠানে হামলার আশঙ্কা করা হয়েছে ওই এজাহারে। এজাহার ছাড়া অনুষ্ঠানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ চেয়ে পৃথক আরেকটি আবেদন করা হয়েছে।

অপরদিকে ছাত্রদল ও যুবদলের আয়োজনে একইস্থান ও সময়ে বিএনপির আরেকটি ইফতার পার্টির আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। ওই আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স এর নাম   লেখা আছে।

এ প্রসঙ্গে অ্যাডভোকেট প্রিন্স বাংলানিউজকে জানান, আমাকে জানিয়ে প্রধান অতিথি করা হয়নি। কারা করেছে আমি জানিনা। তিনি বলেন, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কেউ এমনটি করতে পারেন।

উল্লেখ্য, গাজীপুরে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার সমর্থিত পৃথক দুটি গ্রুপ রয়েছে। গাজীপুর পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে ওই দুই গ্রুপে প্রকাশ্যে দ্বন্ধ ও মিছিল পর্যন্ত হয়েছে।

এদিন ইফতার পার্টি ও আমন্ত্রণপত্রে প্রধান অতিথি অধ্যাপক এম এ মান্নান ও বিশেষ অতিথি হাসান উদ্দিন সরকারের নাম লেখা থাকলেও ইফতার পার্টি মূলত মান্নান গ্রুপের। থানায় দাখিলকৃত অভিযোগের বাদী মান্নান গ্রুপ ও আসামিরা হাসান সরকার গ্রুপের লোক।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বাংলানিউজকে জানান, আইন-শৃঙ্খলার অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময় : ১৩০৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
আনসারী/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান