৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৪৫ পিএম BDST banglanew24
18 Sep 2012   06:20:00 PM   Tuesday BdST
E-mail this

এরশাদের সঙ্গে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এরশাদের সঙ্গে ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাত
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে সফররত ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। মঙ্গলবার দুপুরে বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতকারে মিলিত হন এরশাদ।

৭ সদস্যের ব্রিটিশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন অ্যাননী মেইন এমপি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বাংলানিউজকে জানান,  সাক্ষাৎকালে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, আগামীতে বন্ধুপ্রতীম এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ব্রি. জে. (অব.) কাজী মাহমুদ হাসান ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
ইএস/সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান