চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার পথেরহাট বাজার থেকে বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার অশ্লীল ও অবৈধভাবে পাইরেটেড সিডিসহ নজরুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে পথেরহাট বাজারের আমির মার্কেটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিডি, ডিভিডির পাইরেটিংয়ের কাজে ব্যবহৃত কম্পিউটার জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক বাংলানিউজকে সিডিসহ তিনজন আটকের বিষয়টি জানিয়েছেন।
আটক তিনজন হলেন- মো. জাবেদ (২১), মো. জাহেদ (২৫) ও মো. সোহেল (২০)।
এ তিন ব্যবসায়ী মিলে পথেরহাটে আমির মার্কেটের (স্থানীয়ভাবে স্কুল মার্কেট হিসেবে পরিচিত) শাহ আমানত টেলিকম, রিয়াজ ভিডিও ও এইসএম মিউজিক ও হক ভিডিওতে অশ্লীল ও পাইরেটেড সিডি রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন।
বাংলাদেশ সময় : ১৯৫৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
আরডিজি/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর