৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৩৭ এএম BDST banglanew24
11 Sep 2012   06:30:24 PM   Tuesday BdST
E-mail this

শিল্পী শাহাবুদ্দিনের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিল্পী শাহাবুদ্দিনের জন্মদিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: শিল্পী শাহাবুদ্দিনের ৬৩তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-হক শাকিল প্যারিসে টেলিফোন করে শিল্পী শাহাবুদ্দিনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এ সময় শাকিল প্রধানমন্ত্রীর শুভেচ্ছা শিল্পী শাহাবুদ্দিনকে পৌঁছে দেন।

শিল্পী শাহাবুদ্দিন ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসজীবন যাপন করছেন।

মাহবুব-উল-হক শাকিল বাংলানিউজকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছাবাণীতে আগামী দিনগুলোতেও শিল্পী শাহাবুদ্দিনের রং ও তুলিতে অনবদ্য শিল্পকর্ম ফুটে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শিল্পী তার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। তিনি ’৭১ এ মুক্তিযোদ্ধা হিসেবে অবদান রেখেছেন।

তিনি বিশ্ব শিল্পাঙ্গনে বাঙালি জাতির মর্যাদা সমুন্নত করেছেন। তার এ প্রচেষ্টা সৃজনশীল শিল্পকর্ম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী শিল্পী শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। এ সময় শিল্পী শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১২
এসকে/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান