দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাত সর্দারের নাম মুশফিকুর (৪২)।
তিনি বিরামপুর উপজেলার শ্রীপুর গ্রামের তোশারক হোসেনের ছেলে।
বিরামপুর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুশফিকুরের বাড়ির পাশের ভুট্টাক্ষেতে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, ডাকাত সর্দার মুশফিকুর ১৯ এপ্রিল রাতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাড়ু গোপাল কুণ্ডুর বাড়িতে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
পুলিশ জানায়, কিছুদিন আগে পাবনায় ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর হামলায় মুশফিকুরের এক সহযোগীর মৃত্যু হয় এবং এক সহযোগীকে আটক করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বজলুর রশীদ বাংলানিউজকে জানান, ডাকাত সর্দারকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর