ঢাকা: রাজধানীর বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ফার্নিচার নির্মাতা ও বিক্রয় প্রতিষ্ঠান হাতিলের নতুন শো-রুম খোলা হয়েছে।
বসুন্ধরায় অ্যাপোলো হাসপাতাল সংলগ্ন শাহিদা প্লাজায় গত ৪ জুন এক অনুষ্ঠানের মাধ্যমে এ শো-রুমের উদ্বোধন করা হয়। এটি হাতিলের ৫১তম শাখা।
এ শো-রুম উদ্বোধন করেন হাতিল কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান ও ডিলার ডাইনেস্টি ফার্নিশিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান।
এ সময় হাতিল কমপ্লেক্স লিমিটেড ও ডাইনেস্টি ফার্নিশিং লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর