৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৫৯ এএম BDST banglanew24
18 Sep 2012   10:17:13 PM   Tuesday BdST
E-mail this

তত্ত্বাবধায়ক বাতিলের রায় প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিএনপি’র


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তত্ত্বাবধায়ক বাতিলের রায় প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বিএনপি’র

ঢাকা: তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বিচারপতিদের প্রকাশিত রায় প্রত্যাখ্যান করবে বিএনপি। মঙ্গলবার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তথা ত্রয়োদশ সংশোধনী নিয়ে প্রকাশিত রায় পর্যালোচনার দাবি নয়, সরাসরি প্রত্যাখ্যান করা হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। দলের একজন দায়িত্বশীল নেতা বাংলানিউজকে জানান, সংবাদ সম্মেলন থেকেই রায় প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত সাড়ে ন’টা থেকে ১২টা পর্যন্ত দলের সিনিয়র নেতা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে আলোচনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাংলানিউজকে বলেন, বুধবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তরে রায় রিভিউ করার আবেদন করা হবে না বলেই আমরা ঠিক করেছি।

অপর এক নেতা বাংলানিউজকে বলেন, সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের অমিল রয়েছে যে বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, প্রকাশিত রায়ে মূল রায়কে বিকৃত করা হয়েছে।

খালেদা জিয়া ছাড়াও এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রমুখ।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও চলমান রাজনীতি, ভবিষ্যৎ কর্মসূচি ইত্যাদি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানায়।

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ে বিচারপতিরা স্বাক্ষর করার পর এ বিষয়ে আইনি পদক্ষেপ সম্পর্কে আলোচনা ও করণীয় নির্ধারণের লক্ষেই এ বৈঠক ডাকা হয়।  

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১২
এমএম/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান