১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৭:২৩ পিএম BDST banglanew24
Robi an AXIATA company
25 May 2013   07:22:34 PM   Saturday BdST
E-mail this

জনশক্তি রফতানি ৩৫ ভাগ বেশি হয়েছে: দীপু মনি


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জনশক্তি রফতানি ৩৫ ভাগ বেশি হয়েছে: দীপু মনি
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের চেয়ে বর্তমান সরকারের চার বছরে ৩৫ ভাগ জনশক্তি রপ্তানি বেশি হয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
 
তিনি বলেন, “বর্তমানে মালেয়শিয়ায় জনশক্তি রপ্তানির প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং জনশক্তি রপ্তানি খাতকে পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে।”
 
শনিবার বিকেলে মুন্সীগঞ্জের মিরাকাদিম পৌরসভায় রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের ৫২ বছর পূর্তি উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মালেয়শিয়ায় জনশক্তি রপ্তানির পাশাপাশি তাদের দক্ষ করে তোলা এবং তারা সেখানে যাতে বৈধভাবে থাকতে পারে সে বিষয়গুলোও সরকার তদারকি করছে। এর ফলে জনশক্তি রপ্তানি খাতে সাফল্য দেখা দিয়েছে।”

তিনি আরও বলেন, “মালেয়শিয়াতে এখন কম খরচে জনশক্তি রপ্তানি করা হচ্ছে। এছাড়া সেখানে অবৈধভাবে থাকা ২ লাখ ৬৮ হাজার প্রবাসীকে বৈধ করা হয়েছে। অন্যদিকে সৌদি আরবে যারা অবৈধ ভাবে রয়েছে তাদেরও বৈধ করার কাজ চলছে এবং যারা দেশে ফেরত আসতে চায়, তারা বিনা জরিমানায় দেশে ফেরার ব্যবস্থা করেছে সরকার।”

এসব কর্মকাণ্ড বর্তমান সরকারের সাফল্য দাবি করে তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এ সরকারকে পুন:নির্বাচিত করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ২৫, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান