 |
| ছবি: সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
গণজাগরণ চত্বর থেকে: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান গণআন্দোলনে প্রায় শুরু থেকেই মাইকে নানা স্লোগান ও গান পরিবেশন করা হচ্ছে। মাইক না থাকলেও আন্দোলনকারীদের কণ্ঠের তেজ কমেনি।
আন্দোলনকারীদের তেজোদীপ্ত কণ্ঠের জ্বালাময়ী স্লোগানের কারণে কিছু সময়ের জন্য মাইক বন্ধ থাকলেও মাইকের অভাব মনে হয়নি।
মঙ্গলবার ১৪ দিন শেষে ১৫ তম দিনে প্রায় ১০ মিনিটের জন্য মাইক বন্ধ রাখা হয়।
সকাল ৮টা ২০ থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাইক বন্ধ ছিলো। সাড়ে ৮টার পর আবারও মাইক চালু হয়।
জানা যায় এ সময় মাইকের বাক্স ও সাউন্ড বক্স পশ্চিম দিকে সরিয়ে নেওয়ার কারণে সাময়িক সময়ের জন্য মাইক বন্ধ রাখা হয়।
বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
এমআইআর/এটি/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর