৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৯:০০ এএম BDST banglanew24
08 Jan 2013   09:34:48 PM   Tuesday BdST
E-mail this

টেকনাফে বিরল প্রজাতির শকুন ও বাজপাখি উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টেকনাফে বিরল প্রজাতির শকুন ও বাজপাখি উদ্ধার
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থেকে বিরল প্রজাতির একটি শকুন ও একটি বাজপাখি উদ্ধার করা হয়েছে।   

মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার একটি বাড়ি থেকে পরিবেশ অধিদপ্তর ওই পাখি দুটিকে উদ্ধার করেছে।

পরিবেশ অধিদপ্তর টেকনাফের প্রশাসনিক সহকারী কর্মকর্তা সাহিদ আল শাহীন বাংলানিউজকে জানান, অসুস্থ অবস্থায় উদ্ধারকরা পাখি গুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাখি দুটি সুস্থ হয়ে উঠলে চকরিয়া বঙ্গবন্ধু ডুলহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

শকুনটির ডানা দুটি প্রায় দশ ফুট লম্বা, ওজনে ১৫ কেজি এবং উচ্চতা সাড়ে তিন ফুট। বাজপাখিটি ওজন আট কেজি, ডানা দুটি পাঁচ ফুট লম্বা ও উচ্চতা প্রায় দুই ফুট। খাবার হিসেবে তাদের দৈনিক তিন কেজি করে মাংস ও মাছ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান