৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১০:৫৯ এএম BDST banglanew24
16 Jul 2012   11:57:33 AM   Monday BdST
E-mail this

নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ২২ জুলাই


চিফ ল’ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিজামীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু ২২ জুলাই

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট (সূচনা বক্তব্য) উত্থাপন সম্পন্ন হয়েছে।
 
সোমবার নিজামীর উপস্থিতিতে চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে ৫১ পৃষ্ঠার ওপেনিং স্টেটমেন্ট উত্থাপন করেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও প্রসিকিউটর আলতাফ হোসেন।

উত্থাপিত ওপেনিং স্টেটমেন্টে জামায়াতের জন্ম কিভাবে হলো তা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৪৭ সালে পাকিস্তান যখন সৃষ্টি হলো, তখন জামায়াতের সদস্য সংখ্যা ছিল ৩৩ জন। নিজামী সম্পর্কে বলা হয়, তিনি নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকার ও আলবদর বাহিনীর কমান্ডার হন। ১৯৭১ সালে বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধ বিরোধী বিবৃতি দিয়েছেন তিনি। যেগুলো মুক্তিযুদ্ধ বিরোধীদের অনুপ্রেরণা, উৎসাহ ও উস্কানি দিয়েছে।

এদিকে ২২ জুলাইয়ের মধ্যে আসামিপক্ষকে তাদের সাক্ষী তালিকা ও তথ্য-প্রমাণ সম্বলিত কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ২৮ মে মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের ১৬টি অভিযোগ এনে নিজামীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩(২)(এ), ৩(২)(সি), ৩(২)(জি), ৩(২)(এইচ), ৪(১), ৪(২) ধারায় অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি ঘটনায় অভিযোগ আনা হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেফতার করা হয়। একই বছর মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়।

পরে একই বছরের ২ আগস্টে ৫ জনকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

গত ১১ ডিসেম্বর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এতে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ এবং অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়।

এ বিষয়ে প্রসিকিউশন ৩৩৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করে। আর আনুষঙ্গিক কাগজপত্রসহ প্রায় আড়াই থেকে ৩ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট তৈরি করা হয়।

গত ৯ জানুয়ারি নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। এতে মোট ১৫টি অভিযোগ ছিল। অভিযোগ গঠনকালে বুদ্ধিজীবী হত্যা যোগ হয়েছে।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করার পর  গ্রেফতারকৃত ৯ জনের মধ্যে এ পর্যন্ত মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

দু’টি ট্রাইব্যুনাল মিলিয়ে নিজামী ছাড়াও জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামান এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মধ্যে গোলাম আযম, সাঈদী, কাদের মোল্লা, কামারুজ্জামান ও সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একমাত্র বিএনপি নেতা আবদুল আলীম শর্তসাপেক্ষে জামিনে থাকলেও অন্যরা কারাগারে আটক আছেন।

এছাড়া গ্রেফতারকৃত জামায়াতের কর্মপরিষদ ও নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তার বিরুদ্ধে গত ৫ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং আগামী ১২ আগস্ট তদন্ত সংস্থার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা রয়েছে। অন্যদিকে জামায়াতের সাবেক রোকন মাওলানা আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-২ গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি পালিয়ে দেশত্যাগ করেন। তার বিরুদ্ধেও তদন্ত চলছে এবং তদন্ত সংস্থা অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘন্টা, জুলাই ১৬, ২০১২
জেএ/ সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর, নূরনবী সিদ্দিক সুইন ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান