৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:২৯ পিএম BDST banglanew24
26 Sep 2012   06:54:43 PM   Wednesday BdST
E-mail this

‘শহুরে যুব উৎসব’ শুরু বৃহস্পতিবার


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘শহুরে যুব উৎসব’ শুরু বৃহস্পতিবার

ঢাকা: গ্যেটে ইন্সটিটিউট, বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী ‘শহুরে যুব উৎসব’। উৎসবটি চলবে আগামী  ৩০ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্ত।

চারদিনব্যাপী এই আয়োজনে গ্যেটে ইন্সটিটিউট, বাংলাদেশ এর সঙ্গে সহ আয়োজক হিসেবে থাকছে বৃত্ত আর্ট ট্রাস্ট, লাইভ টু মিউজিক, সাধন্, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এবং রাইটার্স ।

আরবান ইয়ুথ ফেস্টিভ্যালে শুক্রবার প্রদর্শন করা হবে মেধাবী তরুণদের প্রামাণ্যচিত্র ‘পথে পথে’। সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গ্যেটে ইন্সস্টিটিউট মিলনায়তনে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।

মিডিয়াওয়াচ প্রোডাকশন নির্মিত ১০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে রাজধানীর ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনচিত্র ও ব্যবসার ধরন তুলে ধরা হয়েছে।

প্রামাণ্যচিত্রের অন্যতম নির্মাতা দিদারুল করীম বাংলনিউজকে জানান, ‘রাজধানীর ফুটপাত ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে নানা রকম ব্যবসায়ী রয়েছে। যারা নানা পন্থায় সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রি করে। আমরা প্রামাণ্যচিত্রে সেই পন্থাগুলো চিত্রায়ণ করার চেষ্টা করেছি। ’

প্রামাণ্যচিত্রটির অন্যান্য নির্মাতা হচ্ছেন আরিফুল ইসলাম আরমান, ইমরান নূর ও তাসমিয়া বিল্লাহ।

এছাড়া আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে থাকছে একুশে টেলিভিশন, রেডিও কলের গান, ম্যান বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী, একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, জার্মান দূতাবাসের ডেপুটি ভাইস এ্যাডমিনিস্টর রাফায়েল রয়েজ এবং গ্যেটে ইন্সটিটিউট, বাংলাদেশ এর প্রধান জুথিস নিয়স রেয়রগর।

উৎসবে প্রতিদিনই আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, বিষয় ভিত্তিক যৌথ আলোচনা এবং কনসার্ট এর আয়োজন করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক স্ইুন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান