৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:০৬ পিএম BDST banglanew24
14 Aug 2012   10:44:10 PM   Tuesday BdST
E-mail this

চীনের সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল বিজনেস সেন্টার


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চীনের সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল বিজনেস সেন্টার

ঢাকা: চীনের গুয়াংজুতে অবস্থিত ১১২ বছরে পুরনো ঐতিহাসিক সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয় ‘ইউনুস সেন্টার ফর মাইক্রো ক্রেডিট অ্যান্ড সোশ্যাল বিজনেস’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী ড. প্রফেসর মুহাম্মদ ইউনুস প্রনীত দারিদ্র দূরীকরণে সামাজিক ব্যবসার ধারণার প্রতি স্বীকৃতি হিসেবেই এ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়।

এই নতুন উদ্যোগ সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয় এবং নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের মধ্যে আরও বৃহত্তর সহযোগিতার ক্ষেত্র প্রস্তুত করবে বলে আশা প্রকাশ করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে।

১৪ আগস্ট সান ইয়াৎ সেন বিশ্ববিদ্যালয় এবং দি টাইম উইকলি মিডিয়া গ্রুপ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফোরাম অব মাইক্রোক্রেডিট অ্যান্ড সোশ্যাল বিজনেস’র উদ্বোধনী অনুষ্ঠানে  এ সেন্টার প্রতিষ্ঠার কথা ঘোষণা দেওয়া হয়। ফোরামের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউনুস নিজেই। পরবর্তীতে অপর এক অনুষ্ঠানে ড. ইউনুসকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, ১৯৯৪ সাল থেকে গ্রামীণ ট্রাস্ট চীনের ১০ টি প্রদেশে ১৭টি ক্ষুদ্র ঋণ প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান