১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
16 Sep 2012   07:04:02 PM   Sunday BdST
E-mail this

রেড বুলসে যোগ দিলেন কাকার ভাই


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রেড বুলসে যোগ দিলেন কাকার ভাই

রিও ডি জেনিরিও: যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব নিউ ইয়র্ক রেড বুলস ক্লাবে নাম লিখিয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার কাকার ছোট ভাই রদ্রিগো আইজেকসন দোস সান্তোস লেইত।

রিয়াল মাদ্রিদের তারকা কাকার ভাইয়ের ডাক নাম ‘দিগাও’। তার সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে বুলস। ইউওএল এক প্রতিবেদনে জানিয়েছে, এক সপ্তাহ ট্যায়ালের পর দিগাও’র ফুটবল নৈপুণ্যে মুগ্ধ হয়ে চুক্তি করার বিষয়ে রাজি হয়েছে বুলসের কোচিং স্টাফরা।

নিউ ইয়র্ক বুলসের স্পোর্টিং ডিরেক্টর এরিক সোলার বলেন, ‘একাদশে তাকে যুক্ত করতে পেরে আমরা খুশি। ইউরোপীয় ক্লাবগুলোর মতোই তাকে পারিশ্রমিক দেবো আমরা।’

২০১১ সালে ইতালির এসি মিলান ছেড়ে দেওয়ার পর কোনো ম্যাচ খেলেননি দিগাও। সান সিরোতে ছয় বছর কাটিয়েছেন এই ডিফেন্ডার। এই সময়ের মধ্যে ধারে খেলেছেন পাঁচটি ভিন্ন ক্লাবে। মিলানের হয়ে সিরি ‘আ’তে খেলেছেন মাত্র একটি ম্যাচ, সেটাও ২০০৮ সালে।

এর আগে বুলসে চুক্তিবদ্ধ হয়েছেন ফ্রান্সের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি। ২০১০ সালে বুলসে নাম খেলান ইংলিশ ক্লাব আর্সেনালের সাবেক এই উইঙ্গার।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান