৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:২৩ এএম BDST banglanew24
22 Aug 2012   11:12:08 AM   Wednesday BdST
E-mail this

গ্রামীণব্যাংকের এমডি নিয়োগে এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি : অর্থমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রামীণব্যাংকের এমডি নিয়োগে এক সপ্তাহের মধ্যে সার্চ কমিটি : অর্থমন্ত্রী

ঢাকা: গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে আগামী এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান কমিটি (সার্চ কমিটি) গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার সচিবালয়ে সাংবাদিক ও নিজ দফতরের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গ্রামীণব্যাংক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সার্চ কমিটির চেয়ারম্যান পদে ড. ইউনূসের নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘‘যিনি ইতিপূর্বে ব্যাংকের এমডি ছিলেন, তিনি কিছুতেই সার্চ কমিটির চেয়ারম্যান হতে পারেন না। দুনিয়ার কোথাও তা নেই।’’
 
তিনি আরো বলেন, ‘‘ড. ইউনূস দ্বিতীয়টি হবেন না, কিন্তু গ্রামীণব্যাংকের এমডি যিনি হবেন, তিনিও ভালো চালাবেন।’’

প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘গ্রামীণব্যাংক বাঁচাও বলে ড. ইউনূস যে প্রচারণা চালাচ্ছেন, তা ভুয়া। তার এই ভুয়া প্রচারণার জন্য অনেকে চিঠি লিখে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। এদের মধ্যে একজন বিদেশি লেখকও রয়েছেন, যিনি এক সময় বাংলাদেশে কিছুদিন রাষ্ট্রদূত ছিলেন। তিনি তার লেখায় সরকারের প্রতি চরম আক্রোশ প্রকাশ করেছেন।’’

‘‘গ্রামীণব্যাংক নিয়ে আমাদের উদ্দেশ্য ভালো ও সৎ। সুতরাং এটা নিয়ে চিন্তার কোন কারণ নেই’’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘‘আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে গ্রামীণব্যাংক যখন প্রতিষ্ঠা করা হয়, তখন ড. ইউনূসের কাছে এটা একটি চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটি আমিই তাকে দিয়েছিলাম। বলেছিলাম যে, আপনি এটা প্রমাণ করেন যে, ক্ষুদ্রঋণ ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।’’
 
মন্ত্রী বলেন, ‘‘ড. ইউনূস তা প্রমাণ করেছেন। কিন্তু তিনি নিজে তা বিশ্বাস করেন না।’’   

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১২
এসআর/এআই/ সম্পাদনা: আহমেদ রাজু, চিফ অব করেসপন্ডেন্টস ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান