১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:৩২ এএম BDST banglanew24
18 Feb 2013   01:57:01 AM   Monday BdST
E-mail this

শাহবাগ আন্দোলন নিয়ে কটূক্তি করায় গণপিটুনি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার উদর উপজেলার আবালপুরে ওয়াজ মাহফিলে শাহবাগ আন্দোলন নিয়ে কটূক্তি করার মাহফিলের বক্তা মাওলানা এনায়েতুল্লাহ্ আব্বাসীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী।

আবালপুর মসজিদ সংলগ্ন মাঠে রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. পশাল বাংলানিউজকে জানান, ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে মাওলানা এনায়েতুল্লাহ্ আব্বাসী শাহবাগ আন্দোলন নিয়ে কটূক্তি করে বলেন, শাহবাগের সব আন্দোলনকারী দোজখে যাবে। বগ্লার রাজীবের জানাজায় যারা অংশ নিয়েছেন তারাও দোজখে যাবে।

তার এমন বক্তব্য শুনে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে তাকে গণপিটুনি দেয়। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮,২০১৩
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর- মতামত জানাতে ই-মেইল করুন: eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান