 |
ঢাকা: বৃহৎ ঋণ তদারকিতে সফটওয়ার উদ্বোধন করল বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বড় অংকের ঋণ তদারকি অনলাইনে সম্ভব হবে। এতে করে বড় ধরনের ঋণ প্রদানে অনিময় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের নজরে আসবে এবং ব্যবস্থা নিতে পারবে।
রোববার সকালে বাংলাদেশ ব্যাংক কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হলো। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর আবুল কাশেম, এসকে সূর চৌধুরি এবং নাজনীন সুলতানা। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক রবিউল হাসান।
সফটওয়ারের উদ্বোধন করে আমাদের দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট সম্পদের ৬০ শতাংশ ঋণ ও অগ্রিম খাতে কেন্দ্রীভুত। এই ধরনের ঋণের প্রায় ৩০ শতাংশ বড় ঋণ। এর ফলে এ সমস্ত ঋণের তদারকি যথাযথ না হলে তা ভবিষ্যতে ব্যাংকিং খাতে সামগ্রিক ঝুঁকি বাড়বে।
তিনি বলেন, ব্যাংকিং খাত যেহেতু এখন অনেক বেশি প্রসারিত তাই প্রযুক্তি নির্ভর তদারকি জরুরি হয়ে পড়েছে। এজন্য বাংলাদেশ প্রযুক্তি নির্ভর তদারকি জোরদার করছে।
এদিকে নতুন এ সফটওয়ার চালুর ফলে প্রত্যেকটি ব্যাংকের তারল্য সংকটের পূর্বাভাস পাওয়া যাবে। এবং এব্যাপারে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩।
এসএআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর