১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:৫১ এএম BDST banglanew24
16 Sep 2012   05:21:11 PM   Sunday BdST
E-mail this

আ’লীগ পার্লামেন্টারি পার্টির বৈঠকে এমপি মতিউরের স্মৃতিচারণ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আ’লীগ পার্লামেন্টারি পার্টির বৈঠকে এমপি মতিউরের স্মৃতিচারণ

ঢাকা: আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির বৈঠক শেষ হয়েছে রোববার বিকাল পৌনে ৫টার দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মিটিং শুরু হয় বিকাল সোয়া ৪টার দিকে। বৈঠকে কোনো রাজনৈতিক প্রসঙ্গ আলোচিত হয়নি তবে সদ্যপ্রয়াত এমপি ডা. মতিউরের স্মৃতিচারণ করা হয়।

জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে নৈমিত্তিক আলোচনা হয়নি। এসময় তাদের সদ্যপ্রয়াত টাঙ্গাইল-৩ আসনের এমপি ডা. মতিউরের স্মৃতিচারণ করতে দেখা যায়। প্রয়াত সংসদ সদস্যের আত্মার শান্তি কামনা করেন উপস্থিত পার্লামেন্টারি পার্টির সদস্যরা।

বৈঠক সূত্র জানায়, রোববারের বৈঠকে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। তবে এমপি ডা. মতিউরের স্মৃতিচারণ করে কয়েকজন বক্তব্য দেন। এসময় শোক প্রস্তাবও নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ আর কোনো রাজনৈতিক কথা নয়।  

বৈঠকে উপস্থিত ছিলেন, সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, আবুল কালাম আজাদ, এএইচএন আশিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান