১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ২:৫৭ এএম BDST banglanew24
12 May 2012   03:36:10 PM   Saturday BdST
E-mail this

বিভাস সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিভাস সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্টের সিনিয়র ক্রাইম রিপোর্টার বিভাস চন্দ্র সাহার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে।

শনিবার দুপুর সোয়া ২টায় রাজধানীর সবুজবাগ থানাধীন শ্রী শ্রী পরমেশ্বরী মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়ে শেষ হয় বিকেল সোয়া ৫টার দিকে। বাংলানিউজকে এসব তথ্য জানান বিভাস চন্দ্র দাসের মামাতো বোন শ্রী শিপ্রা ভক্ত।  
বিভাস চন্দ্র সাহার ভগ্নিপতি সাবেক পুলিশ কর্মকর্তা এমএন ভক্ত আড়াইটার দিকে বাংলানিউজকে জানান, অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতে ৩ ঘণ্টারও অধিক সময় লাগতে পারে।

বিভাস চন্দ্র সাহার মামাতো বোন শিপ্রা ভক্ত এবং তার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেট সুজীদ কুমার সাহা বাংলানিউজকে আরও জানান, ৬টা সাড়ে ৬টা নাগাদ তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হতে পারে।

অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নকালে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ পুলিশ, বিজিবি সদস্যসহ অনেকে।  
 
উল্লেখ্য, শুক্রবার রাজধানীর সিটি কলেজের সামনের সড়কে মৈত্রী পরিবহনের একটি বাসচাপায় নিহত হন সাংবাদিক বিভাস।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১২, ২০১২
এএমএন/ সম্পাদনা: বেনু সূত্রধর ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান