 |
ঢাকা: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) গত ৪ ডিসেম্বর পর্যন্ত ৮টি মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত ৪ ডিসেম্বর পযর্ন্ত বাজার দরের ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস ভ্যালুর আইসিবি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৯৩০ দশমিক ০৩ টাকা, আইসিবি দ্বিতীয় ১৯৭ দশমিক ৪৬ টাকা, আইসিবি তৃতীয় ১৭৫ দশমিক ৬৭ টাকা, আইসিবি চতুর্থ ১৬১ দশমিক ০৮ টাকা, আইসিবি পঞ্চম ১২৮ দশমিক ৫৭ টাকা, আইসিবি ষষ্ঠ ৪২ দশমিক ৮০ টাকা, আইসিবি সপ্তম ৭১ দশমিক ৮৬ টাকা এবং আইসিবি অষ্টম ৫৭ দশমিক ৩৮ টাকা।
অন্যদিকে গত ৪ ডিসেম্বর পযর্ন্ত উৎপাদন দরের (কস্ট প্রাইজ) ওপর ভিত্তি করে ১০ টাকা ফেস ভ্যালুর আইসিবি ইউনিট প্রতি প্রথম মিউচ্যুয়াল ফান্ডের নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ৯৪ দশমিক ১৪ টাকা, আইসিবি দ্বিতীয় ৬৭ দশমিক ৬৫ টাকা, আইসিবি তৃতীয় ৪৯ দশমিক ৪৩ টাকা, আইসিবি চতুর্থ ৫৪ দশমিক ৯১ টাকা, আইসিবি পঞ্চম ৩৫ দশমিক ৮৮ টাকা, আইসিবি ষষ্ঠ ২১ দশমিক ০৩ টাকা, আইসিবি সপ্তম ২৭ দশমিক ৯৩ টাকা এবং আইসিবি অষ্টম ২৪ দশমিক ৮৭ টাকা।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com