৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:০০ এএম BDST banglanew24
15 Jun 2012   09:47:58 PM   Friday BdST
E-mail this

আদিতমারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


আদিতমারী প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আদিতমারীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আদিতমারী (লালমনিরহাট): লালমনিরহাটের আদিতমারীতে শুক্রবার বিকেলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি এ সংবর্ধনার আয়োজন করে।

আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ধর্ম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লালমনিরহাট-২ আসনের সাংসদ মজিবর রহমান।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রাব্বী, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক রণজিৎ কুমার দেবনাথ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আদিতমারী কেবি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র প্রমুখ।
 
এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনকারী ৪৬ ও জেএসসি পরীক্ষায় বৃত্তি অর্জনকারী ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সুধিজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিক্ষা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান