১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৩:১১ এএম BDST banglanew24
10 Jul 2012   07:06:09 AM   Tuesday BdST
E-mail this

ঈশ্বরদীতে আখের মূল বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে আখচাষি সমাবেশ


ঈশ্বরদী প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: আখের মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে ঈশ্বরদীতে আখচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পাবনা সুগার মিলের ট্রেনিং সেন্টারে এই আখচাষি সমাবেশে সভাপতিত্ব করেন আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শাজাহান আলী পেঁপে বাদশা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম।

এ সময় বক্তব্য রাখেন- পাসুমি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, শ্রমিক নেতা খন্দকার আব্দুর রশিদ, আখচাষি রবিউল আলম মালিথা, সাইফুল ইসলাম, আনিছুর রহমান পিন্টু, খলিলুর রহমান, আনছার আলী ডিলু, আব্দুল মালেক মালিথা, আবুল হোসেন, নজরুল ইসলাম, আবুল কালাম সরদার, আবু সাঈদ, আব্দুল জলিল প্রমুখ।

আখচাষি কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শাজাহান আলী পেঁপে বাদশা বাংলানিউজকে জানান, সমাবেশে আখের মূল্য ১৩০ থেকে ১৫০ টাকা নির্ধারণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে কৃষকদের বিশেষ করে আখচাষিদের ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান