১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:৫৭ এএম BDST banglanew24
09 Jul 2012   02:28:53 PM   Monday BdST
E-mail this

পাকিস্তানের সেনা ক্যাম্পে হামলা, নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাকিস্তানের সেনা ক্যাম্পে হামলা, নিহত ৭

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় সেনা ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিরাপত্তা রক্ষাকারী ৭ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।

ঘটনাটি ঘটে রোববার রাতে পাঞ্জাব প্রদেশের গুজরাট জেলার চিনাব নদীর নিকটবর্তী এলাকায়।

চলতি বছরের মে মাসে বিধ্বস্ত হওয়া একটি সেনা প্রশিক্ষণ বিমানের পাইলটের দেহাবশেষ খুঁজতে এ ক্যাম্পটি স্থাপন করা হয়েছিলো।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তাকর্মীদের ওপর এ ধরনের হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এ ধরনের হামলা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচে বড় হুমকি বলে বিবেচন করা হচ্ছে।

রোববারের হামলার দায় এখন পর্যন্ত কোন সংগঠন স্বীকার করেনি।

কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা সংখ্যায় কতজন ছিলো তা নিশ্চিত করা যায়নি। এ সময় তারা ব্রিজের উপর থেকে গুলি এবং বোমা নিক্ষেপ করে বলে একজন নিরাপত্তাকর্মী জানান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান