৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:৪৪ পিএম BDST banglanew24
29 Nov 2012   05:49:48 PM   Thursday BdST
E-mail this

বিশ্ব সেরাদের তালিকায় ইউজিন ক্যাসপারস্কি


আইসিটি রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্ব সেরাদের তালিকায় ইউজিন ক্যাসপারস্কি

ক্যাসপারস্কি ল্যাবের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও ইউজিন ক্যাসপারস্কি বিশ্বের শীর্ষস্থানীয় ‘ফরেন পলিসি’ ম্যাগাজিন কর্তৃক ২০১২ সালে বিশ্বের সেরা ১০০ জন চিন্তাবিদের তালিকায় নির্বাচিত হয়েছেন। সূত্র এ তথ্য দিয়েছে।

বিশ্বের শীর্ষ পর্যায়ের তথ্যপ্রযুক্তির নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশ্বের বার্ষিক নতুন এ সেরা চিন্তাবিদদের তালিকায় ৪০তম অবস্থানে অন্তর্ভূক্ত করা হয়।

ইউজিন ক্যাসপারস্কি এমনই একজন যিনি ডিজিটাল যুগের বিপদ যেমন অর্থনীতি ও সরকারের প্রতি হুমকি এবং ব্যক্তিগত প্রযুক্তি নিরপত্তার সংজ্ঞায়িত শব্দগুলো বিশ্বময় অবিরত প্রচার করছেন। এর মধ্যে প্রাইভেসি ভায়োলেশন্স, সাইবার ক্রাইম, সাইবার ওয়্যারফেয়ার এবং হ্যাক্টিভিজম।

এ সেরা চিন্তাবিদের তালিকায় গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অন্য যেসব ব্যক্তিত্বকে অন্তর্ভূক্ত করা হয়েছে তাঁদের মধ্যে আছেন বারাক ওবামা, ক্লিনটন দম্পতি, বিল গেটস দম্পতি, অ্যাঞ্জেলা মারকেল এবং ওয়ারেন বাফেট অন্যতম।

প্রসঙ্গত, ইউজিন ক্যাসপারস্কি ছাড়াও নির্বাচিত এ শীর্ষ চিন্তাবিদদেরকে বৃহস্পতিবার ২৯ নভেম্বর ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ সময় ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান