৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:০৩ এএম BDST banglanew24
01 Aug 2012   11:22:02 AM   Wednesday BdST
E-mail this

সপ্তাহের চতুর্থ কার্যদিবস

সূচক নিম্নমুখী, কমেছে লেনদেন


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক নিম্নমুখী, কমেছে লেনদেন সপ্তাহের চতুর্থ কার্যদিবস

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে আগের কার্যদিবস সোমবারের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।  

এদিন ডিএসইতে ১৪৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৪০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ১৯৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ২২৪ কোটি টাকা।

উল্লেখ্য, গত সোমবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সার্ভারে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। তবে মঙ্গলবার দুপুরে সে সমস্যা সমাধান হওয়ায় বুধবার থেকে যথারীতি লেনদেন হয়। এর আগে সিডিবিএলের ক্রটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধের মতো কোনো নজির নেই।

তবে গত বছরের জানুয়ারি মাসে অব্যাহত দরপতনের সময় কয়েক দফা পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।

বুধবার লেনদেনের প্রথম ৫ মিনিটে অর্থাৎ বেলা ১১টা ০৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৫ পয়েন্টে নেমে আসে। পরবর্তীতে বেলা ১১টা ১০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ১৩৯ পয়েন্টে, ১১টা ২৫ মিনিটে ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৬৪ পয়েন্টে, বেলা সাড়ে ১১টায় ২ পয়েন্ট কমে ৪ হাজার ১৫৭ পয়েন্টে, দুপুর পৌনে ১টায় ৫৭ পয়েন্ট কমে ৪ হাজার ১০১ পয়েন্টে, দেড়টায় ৪৪ পয়েন্ট কমে ৪ হাজার ১১৪ পয়েন্টে স্থির হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্টে নেমে আসে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তীত রয়েছে ১১টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায়  ওঠানামা  করে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আরএন স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক, কেয়া কসমেটিকস, স্কয়ার ফার্মা, জিপিএইচ ইস্পাত, যমুনা অয়েল, তিতাস গ্যাস এবাং আইসিবি এএমসিএল ফার্স্ট।

অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৬ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪১টি, কমেছে ১৩১টি এবং দাম অপরিবর্তীত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) সিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- আরএন স্পিনিং, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, ন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, আফতাব অটোমোবাইল এবং এমআই সিমেন্ট।

লেনদেন হয়েছে মোট ২৪ কোটি ২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময় : ১২৫৬ ঘণ্টা, ০১ আগস্ট, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান