১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৫৫ এএম BDST banglanew24
28 Nov 2012   11:18:13 AM   Wednesday BdST
E-mail this

সপ্তাহের তৃতীয় কার্যদিবস

সূচক চার হাজার পয়েন্টের নিচে


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সূচক চার হাজার পয়েন্টের নিচে সপ্তাহের তৃতীয় কার্যদিবস

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার মূল্যসূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও বর্তমানে সূচকের নিম্নমুখী প্রবনতায় লেনদেন চলছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট সূত্রে জানা গেছে।
 
উল্লেখ্য, গত রোববার পবিত্র আশুরা উপলক্ষে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ ছিল।
 
বুধবার বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ১০ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। এরপর থেকে সূচক একটানা বাড়তে শুরু করে। ডিএসই’র সূচক বেলা ১০টা ৪০ মিনিটে ১৯ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে ৩৪ পয়েন্ট বাড়ে এবং ১১টায় সূচক বাড়ে ৩৬ পয়েন্ট।

এরপর বেলা সাড়ে ১১টায় সূচক নিম্নমুখী হতে থাকে। দুপুর ১২টায় ডিএসই’র সূচক ১০ পয়েন্ট কমে যায়। দুপুর পৌনে ১টায় সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার পয়েণ্টের নিচে নেমে আসে। এ সময় সূচকের অবস্থান দাঁড়ায় ৩ হাজার ৯৯৯ পয়েন্টে।
 
দুপুর পৌনে ১টা পযর্ন্ত ডিএসতে ১৭৬টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ২৭ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৮৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বুধবার দুপুর পৌনে ১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায়  ওঠানামা  করছে- ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, যমনা অয়েল, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিএমসি কামাল, আরএন স্পিনিং, ইউনিক হোটেল, সায়হাম কটন, ন্যাশনাল ব্যাংক এবং তাল্লু স্পিনিং।

অন্যদিকে বুধবার দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৭৭৮ পয়েন্টে।
 
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ১১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর /অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান