ঢাকা: বুধবার বিকেল সাড়ে তিনটায় বিএনপি থেকে পদত্যাগের আল্টিমেটাম দিতে পারেন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে একটি শর্ত দিয়ে এই পদত্যাগের আল্টিমেটাম দিতে পারেন বলে জানা গেছে।
ব্যারিস্টার নাজমুল হুদার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, নাজমুল হুদা বুধবার সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানাবেন।
যদি কয়েকদিনের মধ্যে খালেদা জিয়া আলোচনা প্রস্তাব না দেন। তাহলে তিনি বিএনপি থেকে পদত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মে ২৩, ২০১২
এমএম/ইএস./সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর