৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:৩৮ পিএম BDST banglanew24
03 Feb 2013   11:01:25 AM   Sunday BdST
E-mail this

রূপগঞ্জে পলাতক ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


রূপগঞ্জ প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ১২ বছর ধরে পলাতক ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি জুম্মনকে(৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোরে ঢাকার শ্যামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত জুম্মন উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাংলানিউজকে জানান, ২০০১ সালে ঢাকা শ্যামপুর থানায় জুম্মনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়।

সেই মামলায় তার ৭ বছরের সাজা হয়। তিনি প্রায় ১২ বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার শ্যামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসআই আরও জানান, আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৩    
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান