১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:৪৮ এএম BDST banglanew24
01 Jun 2012   07:10:30 PM   Friday BdST
E-mail this

বগুড়ায় পৃথক অভিযানে ১৪ অস্ত্রসহ আটক ৬


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় পৃথক অভিযানে ১৪টি অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন-জেলা সদরের ধরমপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে মো. জাকির হোসেন (৪৫), বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার গোলাম সরোয়ারের ছেলে আবু সায়েম (২৯), সুলতানগঞ্জ পাড়ার মিন্টু সরকারের ছেলে মো. উজ্জল সরকার (২৮) ও তার ভাই মো. আল আমিন (২০), জয়পুর পাড়ার মোজাহার সরদারের ছেলে মো. রনি (১৮) ও নিশিন্দারা খাঁ পাড়ার মো. মাহমুদ আলীর ছেলে মো. সোহরাব ওরফে সৌরভ (২৮)।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়ার টুকু প্রামাণিকের ছেলে মামুনুর রশিদ ওরফে গিট্টু মামুনের (৩২) বাড়িতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ১টি শাটারগান ও রাইফেলের ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মামুন পালিয়ে যেতে সক্ষম হয়।  

এদিকে, শুক্রবার সকাল ১১টার দিকে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতির সময় বগুড়া সদর উপজেলার ধরমপুর গ্রামের জাকিরের বাড়ি থেকে ১৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে ফুলবাড়ী থানার পুলিশ।

এবিষয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) এমরানুল কবীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সংঘর্ষের আগেই ১০টি সামুরাই, ১টি রামদা ও ২টি ছোরাসহ তাদের আটক করা হয়।

পরে মামুনুর রশিদ ওরফে গিট্টু মামুনসহ (৩২) সবার বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। এছাড়াও তার বিরুদ্ধে ৪টি হত্যা, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জুন ০১ ,২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান