নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা গ্রামে শুক্রবার সকালে পানিতে ডুবে তানজিনা আক্তার (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে।
তানজিনা সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা গ্রামের ছানা উল্যাহর মেয়ে। সে পশ্চিম চরচেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তানজিনার মা আকলিমা বেগম রান্না ঘরে কাজ করার সময় শিশুটি পুকুরঘাটে গিয়ে পানিতে পড়ে যায়।
এ সময় প্রতিবেশিরা দেখে শিশুটিকে উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর