৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ২:৪৪ পিএম BDST banglanew24
17 Jun 2012   11:07:57 AM   Sunday BdST
E-mail this

আশুলিয়ায় গার্মেন্ট কারখানায় সুনসান নিরবতা


সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট; ওমর ফারুক, সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আশুলিয়ায় গার্মেন্ট কারখানায় সুনসান নিরবতা

আশুলিয়া শিল্পাঞ্চল থেকে: গার্মেন্ট শিল্পের প্রাণকেন্দ্র আশুলিয়ায় কারখানাগুলোতে চলছে শুনশান নিরবতা। সব গার্মেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটির কারখানার গেটে ঝুলছে বন্ধের নোটিশ। কবে খোলা হবে তার কোন তারিখও উল্লেখ করা হয়নি।

ডিইপিজেড ছাড়া এই এলাকার সব কারখানা বন্ধ রয়েছে। নোটিশে লেখা হয়েছে ১১ জুন থেকে ১৬ জুন পর্যন্ত উদ্ভুত শ্রম পরিস্থিতির কারণে কারখানা চালানো সম্ভব হচ্ছে না। বিধায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো।

পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা খোলার তারিখ নোটিসের মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে এনভয় ডিজাইন গ্রুপের একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, গার্মেন্ট মালিকরা আমাদের রক্ত চুষে খাচ্ছে।

দ্রব্যমূল্য ও বাসা ভাড়ার কারণে আমাদের সংসার চলছে না। তিনি বলেন এই আন্দোলনে কোন দলীয় মদদ নেই। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ৩ হাজার টাকা দিয়ে একটি সংসার চলতে পারে না।

গামেন্ট মালিকরা ইচ্ছা করলেই আমাদের এই দাবি মেনে নিতে পারে। এতে তাদের কোন সমস্যা হওয়ার কথা নয়।

বন্ধ প্রসঙ্গে বলেন, আমরা চিন্তিত নই। তারা বাধ্য হবে খূলে দিতে। তা না হলে আমাদের চেয়ে তাদের ক্ষতি বেশি হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাইপাইল আব্দুলাপুর সড়ক যান চলাচল বন্ধ রয়েছে। রাস্তায় উপর পুলিশি টহল জোরদার করা হয়েছে॥ সকালের দিকে শ্রমিক পুলিশ সংঘর্ষের পর শ্রমিকরা বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ১৭, ২০১২
ইএস/ম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান