রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী খন্দকার বাড়ি এলাকায় রোববার দুপুরে পুকুরের পানিতে ডুবে মাসুম মিয়া (১০) ও সাদিয়া আক্তার (০৯) নামে দু’টি শিশু মারা গেছে।
মৃত মাসুম ওই এলাকার বাক্কা মিয়ার ছেলে ও সাদিয়া একই এলাকার জাকির মোল্লার মেয়ে। তারা দু’জনই স্থানীয় রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, রোববার দুপুর ১২টার দিকে বিদ্যালয় সংলগ্ন একটি পুকুর পাড়ে খেলার কোনো এক ফাঁকে মাসুম ও সাদিয়া পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই পুকুরে মাসুম ও সাদিয়াকে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপসী মেডিল্যাব হাসপাতালে নিয়ে যায়। এ সময় সেখানে দায়িত্বরত চিকিৎস তাদের মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২
প্রতিবেদন: সাইফুল ইসলাম/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর