ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ কোম্পানির অর্ধবার্ষিকী আর্থিক হিসাবে লোকসান হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কে অ্যান্ড কিউর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী লোকসান হয়েছে ১৫ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ার প্রতি লোকসান ০ দশমিক ৩২ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৯ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ১৯ টাকা।
অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট লোকসান হয়েছিল ৮ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান ০ দশমিক ১৭ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৫ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ১১ টাকা।
ওয়েবসাইটে আরও জানানো হয়, গত ৩০ জুন পর্যন্ত কোম্পানির মোট লোকসান হয়েছে ১৪ লাখ ৬০ হাজার টাকা।
বাংলাদেশ সময় : ১১৩৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর