৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৪:১২ পিএম BDST banglanew24
21 Dec 2012   06:54:48 PM   Friday BdST
E-mail this

মুখ খুললেন স্টুয়ার্ট!


বিনোদস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুখ খুললেন স্টুয়ার্ট!

অবশেষে মুখ খুললেন টোয়ালাইট খ্যাত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। তার প্রেমিক ব্রিটিশ তারকা রবার্ট প্যাটিনসনের সঙ্গে প্রতারণার তিন মাস পর এ সম্পর্কে কথা বললেন তিনি।

নিজের প্রতি সাফাই গেয়ে তিনি বলেন, “কেউ যদি সৎ হয়, আর যদি সে ভুল করে, তবে সে ভুলের খবরটা প্রকাশ হয় ঢাকঢোল পিটিয়ে। আমার ক্ষেত্রেও  হয়েছে তাই। আমি আমার হোটেল রুমেই বেশিরভাগ চুক্তি করি। সেখানে যদি আমাকে পরিচালকের সঙ্গে কেউ দেখে গুজব রটায়, তবে আমার কিছু বলার নেই।”

বাইশ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী নিজের প্রেমিক থাকা স্বত্তেও দুই সন্তানের বাবা, বেয়াল্লিশ বছর বয়সী পরিচালক স্যান্ডারসের সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন। স্নো হোয়াইট এন্ড দ্যা হান্টসম্যান সিনেমার পরিচালক স্যান্ডারস। সিনেমাটি করার সময় পরিচালকের সাথে সম্পর্কে জড়ান স্টুয়ার্ট। এ খবর জানার পরপরই স্টুয়ার্ট ও প্যাটিনসনের সম্পর্কে ফাটল ধরে।

টোয়ালাইটের সিকুয়েল ব্রেকিং ডন-২ এর স্ক্রিনিংয়ের দিনও তাদের আলাদাভাবেই দেখা গেছে। এর বেশ কিছুদিন পর স্টুয়ার্ট প্যাটিনসনের কাছে ক্ষমা চাইলে প্যাটিনসন তাকে ক্ষমা করেন।

সূত্র: মিড ডে

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘন্টা,  ডিসেম্বর ২১, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান