৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫৯ পিএম BDST banglanew24
15 Feb 2013   12:20:22 PM   Friday BdST
E-mail this

জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা বিধানসভার নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই। নির্বাচন শেষ হয়েছে বৃহস্পতিবার রাতে। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গণনা। এখন দেখার বিষয় ২৮ তারিখ শেষ হাসি কে হাসে, কংগ্রেস না বামফ্রন্ট!

কংগ্রেস সভাপতি সুদীপ রায় বর্মণ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “কংগ্রেস-আই এন পি টি এবং এন সি টি জোট এবার বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে। কারণ এই রাজ্যের মানুষের মধ্যে পরিবর্তন এসে গেছে। তারা বুঝে গেছে পরিবর্তনের জন্যই পরিবর্তন জরুরি। তাই রাজ্যের সব অংশের মানুষের গণতান্ত্রিক রায়ে এবার ত্রিপুরায় নতুন একটি সরকার গঠিত হবে।”
 
সুদীপ রায় বর্মণ আরও বলেন, “এই সরকারের হাত দিয়ে নতুন ত্রিপুরা গঠন করা হবে। আগরতলা শহরসহ রাজ্যের প্রতিটি প্রান্তে পরিবর্তনের হাওয়া পৌঁছে গেছে। তাকে প্রতিহত করতে শাসক দল বেশ কিছুদিন ধরেই একের পর এক চক্রান্ত ও ষড়যন্ত্র করেছে। খয়েরপুরসহ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে ক্যাডারদের হাতে আক্রান্ত হয়েছে দলের কর্মী সমর্থকরা।”

এরপরও শাসক দল এবার পরিবর্তন রুখতে পারবে না বলে দাবি করেন সুদীপ রায় বর্মণ।
 
এদিকে, সিপিএমের রাজ্য সম্পাদক বিজন ধর শান্তিপূর্ণভাবে ভোট শেষ হওয়াতে রাজ্যবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, “এবারও ভোটে জিততে চলছে বামফ্রন্ট। রাজ্যে সপ্তম বামফ্রন্ট সরকার গঠন হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। রাজ্যবাসী আরও বেশি ভোটে এবং আরও বেশি আসনে বামফ্রন্টকে ত্রিপুরায় সপ্তম বারের জন্য জয়ী করবে।”

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৩
তন্ময়/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান