৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:২২ পিএম BDST banglanew24
24 Jul 2012   04:41:22 PM   Tuesday BdST
E-mail this

বিনিয়োগের সিদ্ধান্তের বিজ্ঞাপন না দিতে ব্যাংকগুলোকে এসইসি’র নির্দেশ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিনিয়োগের সিদ্ধান্তের বিজ্ঞাপন না দিতে ব্যাংকগুলোকে এসইসি’র নির্দেশ

ঢাকা: সম্প্রতি বেশ কয়েকটি ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে কোম্পানির বোর্ডের সিদ্ধান্ত বিভিন্ন দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করছে। সিকিউরিটিজ আইন অনুযায়ী কোম্পানির এ ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

মঙ্গলবার এসইসি’র ৪৪০তম কমিশন সভা শেষে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে এসইসি’র নির্দেশনায় বলা হয়, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত কতিপয় ব্যাংকিং কোম্পানি পুঁজিবাজারে বিদ্যমান শেয়ার ক্রয় অথবা বিনিয়োগ সংক্রান্ত ঘোষণা জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করছে। যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

তবে পুঁজিবাজারে কোম্পানিসমূহের বিনিয়োগ অর্থাৎ শেয়ার ক্রয়-বিক্রয়ে কোনো বাঁধা-নিষেধ নেই বলেও এসইসি’র ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে ৩০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা প্রদান করে বিভিন্ন দৈনিক পত্রিকায়। গত ২৩ জুলাই ব্যাংকটির ৪৩৫তম পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।

ন্যাশনাল ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের সভায় পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য ৩০০ কোটি টাকার শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

এসইসি’র চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। বৈঠক চলে বেলা ১১টা থেকে সোয়া ১টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১২
এইচএমএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান