ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫০) লাশ পড়ে থাকতে দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত লাশটি উদ্ধার করেনি পুলিশ।
কসবা রেল স্টেশন মাস্টার আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, লাশের পেট, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি দেখে আখাউড়া রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার বাংলানিউজকে বলেন, ‘নিয়ম অনুযায়ী রেললাইনের পাশে কোনো লাশ পড়ে থাকলে স্টেশন মাস্টার আমাদের জানাবেন। কিন্তু দুপুর ৪টা পর্যন্ত আমাদের এমন কোনো তথ্য জানানো হয়নি’।
বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর