১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১০:৫২ পিএম BDST banglanew24
16 Sep 2012   06:44:57 PM   Sunday BdST
E-mail this

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আইন শৃঙ্খলার উন্নতি হবে না: অলি


স্টাফ কসেরপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নতুন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আইন শৃঙ্খলার উন্নতি হবে না: অলি
ছবি:সবিতা রহমান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এলডিপি সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বলেছেন, মহিউদ্দিন খান আলমগীর স্বল্প সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি করতে পারবে না। মন্ত্রণালয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট ঘুরে দেখতে তার ৬ মাস চলে যাবে। তারপর পালাবার পথ খুজঁবেন।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম’ আয়োজিত ‘তারেক রহমানের ৪র্থ কারামুক্তি দিবসের’ আলোচনায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

অলি আহমেদ বলেন, চাটুকারদের হাতে বাংলাদেশের রাজনীতি জিম্মি। তাদের কারণে রাজনীতি বার বার কলষ্কিত হয়েছে। এই চাটুকাররা আবারো ওয়ান ইলেভেন আনার পরিকল্পনা করছে।  

তিনি বলেন, ৫৬ ভাগ ব্যবসায়ী আমাদের  রাজনীতি নিয়ন্ত্রণ করছে। তারাই আজ রাজনীতির মূলধারা, সূত্রধারা। ব্যবসার স্বার্থে তারা রাজনীতিকে ব্যবহার করছে।

আবুল হোসেনের কোম্পানিতে চাকরিরত এমন লোককে মন্ত্রী করেছে জানিয়ে তিনি বলেন, আবার প্রমাণ করলো কয়েকজন দুর্নীতিবাজ সরকারকে ঘিরে ফিলেছে।

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেনি মন্তব্য করে অলি আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবেন তাদেরকে প্রতিরোধ করতে হবে।

ডেসটিনির এতো টাকা কোথায় গেল প্রশ্ন রেখে তিনি বলেন, ডেসটিনির কর্মকর্তাদের এখনও কেন গ্রেফতার করা হয়নি। হারুন আওয়ামী লীগের দালালি করে বলেই তাকে এখনও গ্রেফতার করা হয়নি।

নির্দলীয় সরকার ছাড়া ১৮ দলীয় জোট কোন নির্বাচনে যাবে না জানিয়ে অলি বলেন, এরশাদকে বিরোধী দল বানিয়ে একক নির্বাচন করার স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না।  

সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, খালেদা ইয়াসসমিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, সাবেক সংসদ গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬,২০১২
এনএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান