৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:৪৪ পিএম BDST banglanew24
29 Jan 2013   02:59:07 PM   Tuesday BdST
E-mail this

একসঙ্গে নির্ঝর-মাহমুদ সানী


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একসঙ্গে নির্ঝর-মাহমুদ সানী

প্রথমবারের মত একটি গানে একসঙ্গে কণ্ঠ দিলেন আজমেরী নির্ঝর ও সংগীত পরিচালক মাহমুদ সানী। এর আগে এই দু’জনই নিজেদের গানের মাধ্যমে সংগীত জগতে একটি স্থান করে নিলেও কখনও একসঙ্গে গান করা হয়নি। এবার একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন তারা।

‘হৃদয় জানে’ শিরোনামের রোমান্টিক এই গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। গানটির সুর-সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। সম্প্রতি এই গানটির রেকর্ডিং সম্পন্ন হয় সানীর স্টুডিওতে। গানটি আসছে ভালবাসা দিবস উপলক্ষে ফয়সাল রাব্বিকীনের আয়োজনে করা একটি মিশ্র অ্যালবামে থাকবে।  লেজারভিশনের ব্যানারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অ্যলবামটি প্রকাশ পাচ্ছে।

নির্ঝর বলেন, ‘মাহমুদ সানী ভাইয়ের গান আগে থেকেই ভাল লাগতো। তবে কখনও তার সঙ্গে কাজ করা হয়নি। গানটিতে কথা-সুর-সংগীতায়োজনে অনেক ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। রেকর্ডিং শেষে গানটি শুনে নিজেরই অনেক ভাল লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভাল লাগবে গানটি।’

মাহমুদ সানী বলেন, ‘নির্ঝর এই প্রজন্মের সুকণ্ঠি একজন গায়িকা। তার বেশ কিছু গানই আমার অনেক প্রিয়। সবচেয়ে বড় ব্যাপার হলো সব ধরণের গান গাওয়ার মত কণ্ঠ নির্ঝরের আছে। এবারই প্রথম নির্ঝরের সঙ্গে দ্বৈত গান করলাম। যেহুতু ভালবাসা দিবসের অ্যালবাম তাই গানটিও অনেক রোমান্টিক। অনেক ভাল গেয়েছে নির্ঝর।’

বাংলাদেশ সময় : ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান