ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। তবে এদিন ডিএসইর লেনদেন বেড়েছে।
রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার ও দ্বিতীয় স্থানে গ্রামীণফোন।
এদিন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মোট ১৯ কোটি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, গ্রামীণফোন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
এদিন বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ারের দাম সর্বোচ্চ ৭৬ দশমিক ৮ টাকা এবং সর্বনিম্ন ৭৩ দশমিক ৯ টাকায় লেনদেন হয়।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
এ কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৭০টি শেয়ার রয়েছে। এর মধ্যে সরকারের কাছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ শতাংশ শেয়ার রয়েছে।
অন্যদিকে, রোববার লেনদেনের দ্বিতীয় শীর্ষে থাকা গ্রামীণফোন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২০৮ টাকা এবং সর্বনিম্ন ২০৫ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দাম ছিল ২০৭ টাকা।
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মোট লেনদেন হয় ১৯ কোটি ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা, গ্রামীণফোন ১৩ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা, জিপিএইচ ইস্পাত ১১ কোটি ৫৯ লাখ ৪১ হাজার ৪০০ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজ ৯ কোটি ৩৭ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা, তিতাস গ্যাস ৯ কোটি ৫ লাখ ৬৮ হাজার ১০০ টাকা, কেয়া কসমেটিকস ৮ কোটি ১৩ লাখ ২৫ হাজার টাকা, যমুনা অয়েল ৭ কোটি ৭৩ লাখ ৩১ হাজার ৯০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৬ কোটি ৫০ লাখ ৬৪ হাজার টাকা, লংকাবাংলা ফাইন্যান্স ৬ কোটি ১৭ লাখ ২ হাজার ৫০০ টাকা এবং বেক্সিমকো লিমিটেড ৬ কোটি ১২ লাখ ৩৬ হাজার ৯০০ টাকা।
বাংলাদেশ সময় : ১৫১৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর