৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:৩৮ পিএম BDST banglanew24
19 Jul 2012   06:57:52 PM   Thursday BdST
E-mail this

ইনামুর রহমান বিআইএফসির নতুন এমডি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইনামুর রহমান বিআইএফসির নতুন এমডি

ঢাকা: বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) এমডি হিসেবে যোগ দিয়েছেন ইনামুর রহমান। গত ১৭ জুলাই এই পদে যোগ দেন তিনি। এর আগে ২০০৫ সাল থেকে তিনি একই কোম্পানির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্স এর উপর স্মাতক (সম্মান) ও স্মাতোকোত্তর ডিগ্রি লাভের পর তিনি ১৯৭৯ সালে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) অফিসার পদে কর্মজীবন শুরু করেন। পরে প্রায় ১৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আইসিবি ছাড়ার পর তিনি প্রায় ৫ বছর তমিজউদ্দিন টেক্সটাইল মিলস এ কোম্পানি সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি বিআইএফসির ভাইস প্রেসিডেন্ট পদে যোগ দেন এবং ২০০৫ সালে কোম্পানির ডিএমডি পদে পদোন্নতি পান।

বাংলাদেশ সময় ১৮৫৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান