 |
ঢাকা: আগামী ৭ আগস্ট মোবাইল ফোন অপারেটরদের টুজি লাইসেন্স নবায়নের দিন নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বাংলানিউজকে টুজি লাইসেন্স নবায়নের দিন নিশ্চিত করে বলেন, “ওই দিন মোবাইল অপারেটরেরা নবায়নকৃত লাইসেন্স নিয়ে যাবে।”
দেশের ছয় মোবাইল অপারেটরের মধ্যে চার অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও সিটিসেলের টুজি লাইসেন্সের মেয়াদ শেষ হয় ২০১১ সালের নভেম্বরে। ওই সময় লাইসেন্স নবায়নে প্রথম কিস্তির ৪৯ শতাংশ হিসেবে তিন হাজার ১৮৪ কোটি ২৪ লাখ টাকা জমা দেয় মোবাইল অপারেটরেরা। এ সময় ভ্যাট ও মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) বাবদ ৭৮৪ কোটি ৯০ লাখ টাকা কেটে রাখে চার মোবাইল অপারেটর। এ নিয়ে বিটিআরসি আপত্তি জানালে আদালতে যায় মোবাইল অপারেটরেরা।
এরপর থেকে লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা আসছিল অপারেটরেরা। অপারেটরদের দ্বিতীয় কিস্তির টাকা ২৯ শতাংশ পাওনা হয়েছে। শেষ কিস্তির ২২ শতাংশ দিতে হবে ২০১৩ সালে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১২
আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com