৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১১:২৫ এএম BDST banglanew24
13 Sep 2012   04:46:03 PM   Thursday BdST
E-mail this

চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভা থেকে শাস্তি দাবি


স্টাফ করেসপেন্ডন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী শক্তির উপর হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ফোরামের সভাপতি অধ্যাপক ড. আ ন ম মুনির আহমদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় এ দাবি জানান সংগঠনের সদস্যরা।

বক্তারা সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শক্তির উপর সরকারদলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র কর্মীদের ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রশাসনের ছাত্রছায়ায় সন্ত্রাসী হামলা চালিয়ে সরকারদলীয় ছাত্র সংগঠন ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জাতীয়বাদী শক্তির অগ্রযাত্রাকে ব্যাহত করার ঘৃণ্য চক্রান্তে মেতে উঠেছে।  

উচ্চ শিক্ষাঙ্গণে নির্বিচারে একের পর এক হামলার কারণে সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছে না। মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

ফোরামের সাধারণ সম্পাদক এসএম নছরুল কাদিরের পরিচালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী, অধ্যাপক ড. কামাল হোসাইন, অধ্যাপক ড. আতিকুর রহমান, মো. আনোয়ার হোসেন, মো. সফিকুল ইসলাম এবং এজিএম নিয়াজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নিতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন বক্তরা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমবিএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান