৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:১৫ পিএম BDST banglanew24
01 Jun 2012   07:57:42 PM   Friday BdST
E-mail this

চট্টগ্রামে বৃষ্টিপাত ঝড়ো হাওয়া অব্যাহত, ডুবন্ত ট্রলার উদ্ধার


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরসহ আশপাশের এলাকায় শুক্রবার দিনভর বৃষ্টিপাত অব্যাহত আছে। কখনও হালকা আবার কখনও ভারি আকারে থেমে থেমে চলছে এ বৃষ্টিপাত।

উত্তাল সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়া একটি লবণবোঝাই ট্রলারকে ৫জন মাঝিমাল্লা সহ শুক্রবার দুপুরে উদ্ধার করেছে কোস্টগার্ড।

এদিকে দেশের তিন সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতও অব্যাহত রেখেছে আবহাওয়া দপ্তর।

প্রায় ৩ সপ্তাহ ধরে তীব্র তাপদাহের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরী ও এর আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়।

নগরের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের ডিউটি ফোরকাস্ট অফিসার হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তর ১১৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।

এ বৃষ্টিপাত আরও ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

কোস্টগার্ডের পূর্ব জোনের স্টাফ অফিসার লে. কমান্ডার জসীমুজ্জামান বাংলানিউজকে জানান, কক্সবাজারের মহেশখালী থেকে আসা লবণবোঝাই একটি ট্রলার শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গর এলাকায় আসে।

সেখানে উত্তাল জোয়ার এবং ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে ওই স্থানে নোঙ্গর করা কনটেইনারবাহী একটি জাহাজ থেকে কোস্টগার্ডকে খবর দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের টহল জাহাজ রূপসী বাংলা ঘটনাস্থলে গিয়ে ৫জন মাঝিমাল্লা সহ ট্রলারটিকে উদ্ধার করে বন্দরের ১৫ নম্বর জেটিতে নিয়ে যায়।

এদিকে বজ্রমেঘ এবং ঝড়ো হাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোর উপর ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত থাকায় নদী ও গভীর সাগরের মাছ ধরা ট্রলার ও অন্যান্য নৌযানকে উপকূলে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ০১, ২০১২
আরডিজি/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান