বারাসাত: পশ্চিমবঙ্গে আবার এলো পদ্মার ইলিশের চালান৷ বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ২৫ টন ইলিশ এখানে এসেছে৷
বাংলাদেশ থেকে আসা ৯শ’ থেকে ১২শ’ গ্রাম ওজনের এই ইলিশের দাম বেশ
চড়া৷ পাইকারি ব্যবসায়ীরা ৯০০ রুপি দরে এই ইলিশ কিনেছেন বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার থেকেই শহর ও শহরতলির বিভিন্ন বাজারে দেখা দেয় পদ্মার ইলিশ৷
আমদানিকারক সংস্থার পক্ষে অতুলচন্দ্র দাস বলেন, এবার বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ কম হয়েছে৷ তার মধ্যেই অসাধু ব্যবসায়ীরা পদ্মার মোহনা থেকে ছোট ছোট ইলিশ ধরে নিচ্ছেন৷ এরফলে, দেখা দিয়েছে ইলিশের আকাল৷
এবার পদ্মার ইলিশের জোগান কম হওয়ায় কলকাতার বাজারে দামও বেশ চড়া৷ বৃহস্পতিবার পেট্রাপল দিয়ে আসা ইলিশের দর প্রতি কেজি ১হাজার রুপি ছাড়াবে বলে মনে করা হচ্ছে৷
বাংলাদেশে সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১২
আরডি/সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর