ঢাকা: পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় জেগে উঠেছে লেবাননের নারীরা। রাস্তায় নেমেছেন তারা। তারা পারিবারিক নির্যাতনকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনায় নিতে সরকারের কাছে দাবি তুলেছেন। সহিংস জীবনসঙ্গীদের কাছ থেকে নারীদের রক্ষা করতে নতুন আইন প্রণয়নের দাবি তোলা হয়েছে।
২০১০ সালে পারিবারিক নির্যাতন থেকে নারীদের রক্ষা করতে একটি নতুন আইনের খসড়া লেবাননের মন্ত্রিপরিষদ অনুমোদন দেয়। কিন্তু সুন্নি ও শিয়াদের বিরোধিতার মুখে বিলটি পার্লামেন্টে আটকা রয়েছে।
ওই খসড়া আইনে শারীরিক ও যৌন নিপীড়ন, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি ছিল। ভুক্তভোগী পুলিশকে তার ওপর নির্যাতনের কথা জানাতে পারবে।
কিন্তু পারিবারিক বিষয় আদালতে তোলা ও পুলিশকে জানানোর বিষয়টির বিপক্ষে লেবাননের ধর্মীয় গোষ্ঠীগুলো। লেবাননের সুন্নিদের সর্বোচ্চ কর্তৃপক্ষ দার আল-ফতওয়া ও শিয়াদের ইসলামি পরিষদ উভয় এ খসড়া আইনের বিরোধিতা করে। তাদের বক্তব্য, শরিয়াহ আইন নারীতের মর্যাদা রক্ষা করা হয়েছে।
দেশটির নারীবাদী কর্মীরা গত দেড় বছর ধরে চেষ্টা চালাচ্ছে পারিবারিক নির্যাতন থেকে নারীদের রেহাইয়ের বিষয়টি নিশ্চিত করার জন্য।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com